৪ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে খুনের মামলায় ২ জনের ফাঁসি, ৯ জনের যাবজ্জীবন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নারায়ণগঞ্জে খুনের মামলায় ২ জনের ফাঁসি, ৯ জনের যাবজ্জীবন

বাংলাপ্রেস ডেস্ক: নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর চার খুনের মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ ও ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় দেন।

রায় ঘোষণার সময় এ মামলার ১২ আসামির মধ্যে সাত আসামি আদালতে উপস্থিত ছিল। এ ছাড়া চার আসামি পলাতক এবং এক আসামির মৃত্যু হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৯ সেপ্টেম্বর ফতুল্লার ধলেশ্বরী নদীতে শাহপরান নামের একটি মালবাহী বলগেটে ডাকাতরা চালকসহ চারজনকে হত্যা করে নদীতে ফেলে দেয়। এরপর মেঘনা নদী থেকে পরপর দুই দিনে শাহপরান বলগেটের মাঝি নাসির মিয়া ও মঙ্গলের হাত পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ফয়সাল ও হান্নান নামের বাকি দুজনের লাশ পাওয়া যায়নি। ওই ঘটনায় ওই বছরের ২২ সেপ্টেম্বর বলগেটের মালিক এরশাদ মিয়া ফতুল্লা থানায় মামলা করেন।

এরপর পুলিশ মামলার সাত আসামিকে গ্রেপ্তার করে। পরে সাত আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে পুলিশ ২০০৯ সালের ২৬ মার্চ আদালতে ১২ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। যাবতীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে আজ রোববার রায় ঘোষণা করেন আদালত।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি