৩ এপ্রিল ২০২৬

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে, লক্ষ্মীপুরে ছাত্রীদের প্রতিবাদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে, লক্ষ্মীপুরে ছাত্রীদের প্রতিবাদ
সুলতানা মাসুমা লক্ষ্মীপুর। জেলা প্রতিনিধি : দেশব্যাপী নারী- শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনার মৌন প্রতিবাদ জানিয়েছে লক্ষ্মীপুরের বিভিন্ন কলেজে পড়ুয়া ছাত্রীরা। আজ রবিবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে সমবেত হয়ে তারা এ প্রতিবাদ জানান। প্রতিবাদী এসব শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বাঁধা আর হাতে হাতে প্লেকার্ড নিয়ে রাস্তায় বসে পড়েন। তাদের প্লেকার্ডে লেখা ছিল- আমি বাবার রাজকন্যা আমাকে তোমাদের ভোগ সামগ্রী বানিওনা, আমি বাংলাদেশ, আমি লজ্জিত, পোশাক যদি হয় ধর্ষণের কারণ তবে দুই বছরের শিশু কেন ধর্ষণ হয়, সমাজ শেখায় ধর্ষিত হয়োনা, শেখায়না ধর্ষণ করোনা, চলার স্বাধীনতা দিয়ে কি হবে, যদি বাঁচার স্বাধীনতা না থাকে, খুনিদের ফাঁসি নিশ্চিত কর করতে হবে। প্রতিবাদে অংশ নেন লক্ষ্মীপুর সরকারি কলেজ, মহিলা কলেজ, শ্যামলী পলিটেকনিক স্কুল এন্ড কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি