নাশকতার দুই মামলায় ফখরুলসহ ৩৫ নেতাকর্মীর জামিন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: শাহবাগ থানার গাড়ি পোড়ানোর দুই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৩৫ নেতাকে অন্তবর্তীকালিন জামিন দিয়েছেন আদালত।
আজ রোববার সকালে মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস তাদের এ জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে সকালে মির্জা ফখরুলসহ ৩৫ নেতা আদালতে আত্নসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে ৫ এপ্রিল পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।
শাহবাগ থানার ওই দুই মামলায় মির্জা ফখরুল ছাড়াও আসামি হিসেবে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, শিমুল বিশ্বাসসহ আরও অনেকে।
এর আগে এই দুই মামলায় বিএনপি নেতারা উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
১ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
২ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির
৪ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি