নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আন্দোলনের তোপের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। স্থানীয় সময় সোমবার (৮ সেপ্টেম্বর) তিনি তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলিকে মন্ত্রীপরিষদের এক বৈঠকের সময় হস্তান্তর করেছেন।
রাজধানী কাঠমান্ডুর বালুয়াটায় প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিপরিষদের এক বৈঠকে তিনি পদত্যাগপত্র দেন। সোমবার (৮ সেপ্টেম্বর) ওই বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী জানান, বিক্ষোভে ১৯ জন নিহত হয়েছেন। এছাড়াও ৪শ’ মানুষ আহত হওয়ার ঘটনায় নৈতিক কারণে রমেশ পদত্যাগের সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে ‘জেন জি’ তরুণদের বিক্ষোভে এ পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। সেই সাথে কয়েকশ’ আহত হয়েছেন। সূত্র: কাঠমান্ডু পোস্ট।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি মানলেই ইরানও থাকবে অঙ্গীকারে: পেজেশকিয়ান
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি