৩ এপ্রিল ২০২৬

নিজামী-সাঈদী-মুজাহিদের নামে শোকপ্রস্তাব আনার দাবি বিরোধীদলের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১১:২৭ পিএম
নিজামী-সাঈদী-মুজাহিদের নামে শোকপ্রস্তাব আনার দাবি বিরোধীদলের

 

বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে খালেদা জিয়া, মনমোহন, খামেনি ও ৩১ জন সংসদ সদস্যের প্রতি শোকপ্রস্তাব আনা হয়েছে। তবে এ শোক প্রস্তাবকে একপেশে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশন চলাকালে তিনি এ মন্তব্য করেন।


বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, শোকপ্রস্তাবটি একপেশে। তিনি মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, শরিফ ওসমান হাদিসহ বিভিন্ন নেতাদের নাম শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার কথা বলেন।

এছাড়াও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ, ফেলানী খাতুনের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার কথা বলেন।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি