নিজেকেই চাবুক পেটা করছেন বিজেপি নেতা আন্নামালাই
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আন্না বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি মামলায় ন্যায় বিচারের জন্য কর্তৃপক্ষকে চাপ প্রয়োগে অদ্ভুত এক পন্থা বেছে নিয়েছেন ভারতের তামিলনাগুর বিজেপি প্রধান কে আন্নামালাই। এজন্য শুক্রবার (২৭ ডিসেম্বর) তিনি নিজের গায়ে চাবুক মারেন। একটি ভিডিওতে দেখা যায় তার নিজ বাসভবনের সামনে একাধিক লোকের সামনে দাঁড়িয়ে কয়েকবার নিজেই নিজের গায়ে চাবুক মারেন। ভিডিওটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। খবর ইন্ডিয়া টুডে
গতকাল বৃহস্পতিবার আন্নামালাই ঘোষণা দিয়ে বলেন, ২৭ ডিসেম্বর তার নিজ বাসভবনের সামনে সকাল ১০টায় আন্না বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদে নিজের গায়ে চাবুক মারবেন। যৌন হয়রানির ঘটনায় তিনি পুলিশ এবং রাজ্য সরকারের উদাসীনতাকে দায়ী করেন।
তিনি আরও বলেন, দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে) এর পতন না হওয়া পর্যন্ত তিনি স্যান্ডেল পায়ে দিবেন না। প্রেস কনফারেন্সে তিনি দাবি করেন, ধর্ষণের ঘটনায় জ্ঞানসেকরণ অভিযুক্ত। তবে ডিএমকের একজন নেতা এ অভিযোগ অস্বীকার করেছেন।
বিজেপির এই নেতা একটি ছবি দেখিয়ে ডিএমকের এক নেতাকে অভিযুক্ত করেন। যিনি ক্ষমতাসীন দলেন ছাত্র শাখার নেতৃত্বে রয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছর লোকসভা নির্বাচনে ডিএমকে ও কংগ্রেসের কাছে ধরাশায়ী হয় বিজেপি সমর্থিত আন্নামালাই। কেরালাতে প্রথমবার লোকসভা আসন পেলেও তামিলনাড়ুতে আরও একবার শূন্য হাতে ফেরে বিজেপি। ভোটে হেরে হওয়ার পর বিদেশে চলে যানা আন্নামালাই। এবার দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে নেমে নিজেকে ফের খবরের শিরোনাম আনলেন আন্নামালাই।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি