নিখোঁজ সংবাদ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা: রাজধানীর পল্লবী থানা এলাকা হতে তিথি মনি নামের এক মেয়ে হারিয়ে গেছে। তার বয়স ১৪ বছর। তার পিতার নাম জয়নাল আবেদীন। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল ছেলোয়ার-কামিজ।
তিথি মনি গত ১৪ জানুয়ারি ২০২২ তারিখ পল্লবী থানার ১১/সি, এভি-৫, লাইন-৫ বাড়ি-১ এর বাসা হতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও না পাওয়ায় তার পিতা পল্লবী থানায় জিডি করেছেন। জিডি নং-১৩৩৮, তারিখ-১৫/০১/২০২২ খ্রি:।
কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত মেয়ের সন্ধান জেনে থাকলে পল্লবী থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১১৭৮) অথবা এস আই পার্থ মল্লিক (০১৭০১-২৭১৮২৭) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি