৩ এপ্রিল ২০২৬

নিরাপদ সড়কের দাবিতে আজও শিক্ষার্থীদের অবরোধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিরাপদ সড়কের দাবিতে আজও শিক্ষার্থীদের অবরোধ
বাংলাপ্রেস ডেস্ক: নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ধানমন্ডি ২৭ এলাকার সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ রবিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর ও লালমাটিয়া এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধানমন্ডি-২৭ রাপা প্লাজার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় পুলিশ ও ট্রাফিক সদস্যদের আশপাশে অবস্থান করতে দেখা গেছে। শিক্ষার্থীদের রাস্তায় অবস্থানের কারণে মিরপুর সড়ক-নিউমার্কেটগামী সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। মানিকমিয়া এভিনিউ মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের গাড়ি ডাইভারসন করতে দেখা গেছে। ধানমন্ডি-২৭ এলাকা সরেজমিনে দেখা যায়, নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈমের মৃত্যুর প্রতিবাদে সড়কে অবস্থান থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। সেখানে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর গভর্মেন্ট কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, আইডিয়াল স্কুুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। ‘দাবি মোদের একটাই, নিরাপদ সড়ক চাই। আমার ভাই রাস্তায় মরে, প্রশাসন কি করে। জাস্টিচ জাস্টিচ উই ওয়ান্ট জাস্টিচ। আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই’ শীর্ষক স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। ঘটনাস্থলে উপস্থিত ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) রাজিব জানান, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে সড়কে অবস্থান করছে। চারদিকে যানচলাচল বিঘ্নিত হচ্ছে। শিক্ষার্থীদের সড়কে অবস্থান, আন্দোলন ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কিছু না ঘটে সেজন্য পুলিশও আশপাশে অবস্থান করছে। নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন স্যাররাও আসছেন। এদিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও বেলা ১টার পর শান্তিনগর মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। নয় দফা দাবিতে সোয়া ১টার দিকে তারা শান্তিনগর থেকে কাকরাইল পর্যন্ত সড়কে মিছিল করেন তারা। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা কাকরাইল মোড়ে অবস্থান নেন। সপ্তাহের প্রথম কর্মদিবসে শিক্ষার্থীদের এই বিক্ষোভ-অবরোধের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে বলে পুলিশ সদস্যরা জানিয়েছেন। ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর পরিবহন মালিকদের চাপে সরকার বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়ায়। এর পর থেকেই বাসে অর্ধেক ভাড়া দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি