নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলার ৪ আসামির ফাঁসি কার্যকর

বাংলাপ্রেস ডেস্ক : দীর্ঘ সাত বছর পর দিল্লির চলন্ত বাসে মেডিক্যাল শিক্ষার্থী ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির ফাঁসি কার্যকর হয়েছে।
স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লির তিহার কারাগারে তাদের ফাঁসি কার্যকর হয়। ফাঁসির মঞ্চে নেয়ার আগে নির্ভয়া ধর্ষণের চার আসামি অক্ষয় ঠাকুর সিং, মুকেশ সিং, পবন গুপ্তা ও বিনয় শর্মার মেডিক্যাল পরীক্ষা করা হয়। তারা সবাই সুস্থ আছে বলে তিহার কারাগার কর্তৃপক্ষ জানানোর পর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
২০১২ সালের ১৬ই ডিসেম্বর চলন্ত বাসে ধর্ষণের শিকার হন এক মেডিক্যাল শিক্ষার্থী। গণমাধ্যমে নির্ভয়া স্বীকৃতি পাওয়া ওই নারী ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান।
এ ঘটনায় ভারতজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইন পরিবর্তনে বাধ্য হয় ভারত সরকার। এ ঘটনায় চার আসামির মৃত্যুদণ্ডাদেশ হয়। আর বাসের চালক রাম সিং কারাগারে আত্মহত্যা করে। অপর এক আসামি অপরাধের সময় অপ্রাপ্তবয়স্ক থাকায় তিন বছর সংশোধন কেন্দ্রে থাকার পর মুক্তি পায়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ঘুস নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যাওয়ার তথ্য ভারতের জানা নেই: নয়া দিল্লি
সঙ্গীত একাডেমি