২৫ মে ২০২৬

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার দুটি ডেডলাইন দিয়েছে: সিইসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার দুটি ডেডলাইন দিয়েছে: সিইসি
বাংলাপ্রেস ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার দুটি ডেটলাইন দিয়েছে। তাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে অথবা বড় রিফর্ম হলে জুনের মধ্যে নির্বাচন হবে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের আইন অনুযায়ী কাজ করার নির্দেশনা এবং পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, এবার মৃত ভোটার ও নতুন ভোটারের সংখ্যা বাড়বে। আগামী নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে। আগে জাতীয় সংসদ নির্বাচন না কি স্থানীয় সরকার নির্বাচন, রাজনৈতিক দলগুলোর এ বিতর্কে আমরা যেতে চাই না মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আপাতত নির্বাচন কমিশনের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ। এখনকার তালিকায় ১৬ লাখ মৃত ভোটার আছে। তাদের বাদ দিতে হবে। নির্বাচন কমিশন সবাইকে নিয়ে ৯১, ৯৬ ও ২০০১-এর মতো নির্বাচন করতে চায় জানিয়ে সিইসি বলেন, বর্তমান প্রশাসনে যারা আছেন তারা ৯১, ৯৬ ও ২০০১-এর নির্বাচন করেছেন। তাই একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপ ও অন্যায় সিদ্ধান্ত দেবে না। এ ক্ষেত্রে সবার সম্পৃক্ততা ও সহযোগিতা প্রয়োজন। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে সভায় কক্সবাজারের পুলিশ সুপার, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, সব অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি