নির্বাচনে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে না : নির্বাচন কমিশন
বাংলাপ্রেস ঢাকা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ এমনটাই জানিয়েছেন। ইসি সানাউল্লাহকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে কিনা। জবাবে ইসি বলেন, কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেটা সময় বলে দেবে। অর্থাৎ আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত এই দলটি দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের নাম না নিলেও স্থগিত থাকা দলের বিষয়ে ইসির অবস্থান স্পষ্ট করে ইসি সানাউল্লাহ। উল্লেখ্য, গেল মে মাসে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। বিপি>আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ব্যয় অর্ধেক করছে সরকার
সঙ্গীত একাডেমি