৪ এপ্রিল ২০২৬

নির্বাচনী তফসিল ঘোষণাকে স্বাগত জানালো জামায়াত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম
নির্বাচনী তফসিল ঘোষণাকে স্বাগত জানালো জামায়াত


বাংলাপ্রেস ডেস্ক: নির্বাচনী তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল, আজকের তফসিল ঘোষণার মধ্য দিয়ে তা কেটে গেল।

এছাড়ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও অবৈধ অস্ত্র উদ্ধার—এই দুই বিষয়ে কমিশন সর্বোচ্চ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন এই  জামায়াত নেতা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের এই নেতা বলেন, নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য করতে কমিশন সর্বোচ্চ দায়িত্ব পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা। এই নির্বাচন যেন অতীতের মতো বিতর্কিত না হয়; জাতির প্রত্যাশা পূরণে একটি ভালো নির্বাচন উপহার দেবে—আমরা সেই প্রত্যাশা করি। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে জামায়াত নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আগামী সপ্তাহে দলটির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, কার্যনির্বাহী সদস্য মোবারক হোসাইন ও মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি