নির্বাচনের আগে শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা কাজী খাইরুজ্জামান শিপন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিদেশি নাম্বার ব্যবহার করে তাকে ও তার কর্মীদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন খাইরুজ্জামান শিপন। এটা অতীব দুঃখের জনক উল্লেখ করে তিনি বলেন, আমি সব কর্তৃপক্ষকে জানিয়েছি এবং সাংবাদিকদেরও জানিয়েছি। আমরা মনে করছি আমার নেতা-কর্মীদের জীবনে নিরাপত্তা অভাব, সেই ক্ষেত্রে আমি জাতীয় সংসদ নির্বাচনে আমার নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে জীবনের নিরাপত্তার ঝুঁকির কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিয়েছি।
তিনি বলেন, এমন অবস্থায় আমিসহ নেতা-কর্মীরা বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বাগেরহাট-৪ আসনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। এরমধ্যে আমি মনে করি না মোরেলগঞ্জ শরণখোলায় সুষ্ঠু নির্বাচন হবে। এরই প্রেক্ষিতে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
এর আগে রোববার দুপুরে মোবাইলে নিজেকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করার অপরাধে গত ২১ জানুয়ারি তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি