৪ এপ্রিল ২০২৬

নির্বাচনের তপশিল ঘোষণা বিএনপিকে আশ্বস্ত করেছে: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ এএম
নির্বাচনের তপশিল ঘোষণা বিএনপিকে আশ্বস্ত করেছে: মির্জা ফখরুল

 


বাংলাপ্রেস ডেস্ক: নির্বাচনের তফসিল ঘোষণায় সন্তোষ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান নির্বাচন কমিশনারের নির্বাচনের তফসিল ঘোষণার ভাষণ আমাদের আশ্বস্ত করেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সিইসির নির্বাচনের তপশিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, তপশিল ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে- এই সরকার, রাজনৈতিক দলগুলো এবং কমিশন নির্বাচন অনুষ্ঠান করতে চায়। তারা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়।

মির্জা ফখরুল বলেন, মূল ঘটনা হচ্ছে- আজ নির্বাচনের তপশিল ঘোষণা হয়েছে। ফেব্রুয়ারির ১২ তারিখে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে জাতীয় সংসদ ও গণভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত বড় ও উল্লেখযোগ্য ঘটনা।

ফখরুল বলেন, এখন চ্যালেঞ্জ হচ্ছে- নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজন করা। আমাদের প্রত্যাশা, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে।

প্রার্থীরা এই নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা আশা করি, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের একটি নতুন দিগন্ত সূচিত হবে।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি