৪ এপ্রিল ২০২৬

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করলেন ত্রাণমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:৫১ পিএম
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করলেন ত্রাণমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক:  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের জনগণ উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বিএনপিকে বিপুলভাবে বিজয়ী করে সঠিক কাজটিই করেছে। বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে শুরুতেই ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড খালখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার। এজন্য সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, সরকার একটি জনকল্যাণমুখী ও জবাবদিহি জনপ্রশাসন গড়ে তুলতে চায় আর তা করতে হলে সরকারি কর্মচারীদের জনবান্ধব,আন্তরিক, সৎ ও নিবেদিত হতে হবে। যেকোনো কাজ একটি টার্গেট নিয়ে করতে হবে। সে জন্য যথাসময়ে অফিসে আসা আবশ্যক।

এর আগে মন্ত্রী লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং শিগগিরই নবনির্মিত ২৫০ শয্যা হাসপাতাল চালু করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি