নিউ ইয়র্কে বাংলা সংস্কৃতি বিকাশে কাজ করবে সাউথ এশিয়ান কালচারাল কালেকটিভ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নিউ ইয়র্ক প্রতিনিধি: প্রবাসে বাংলা সংস্কৃতি বিকাশে সমষ্টিগতভাবে কাজ করবে সাউথ এশিয়ান কালচারাল কালেকটিভ।যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ক্রমবর্ধমান বাঙালি জাতিগোষ্ঠির মধ্যে সাংস্কৃতিক-বন্ধন সুসংহত করার লক্ষ্যে সাউথ এশিয়ান কালচারাল কালেকটিভ নামের একটি সংগঠনের গঠিত হয়েছে।
গত শনিবার নিউ ইয়র্কের একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে এক সমাবেশে সংগঠনটি সম্পর্কে মামুনুল হক জানান প্রবাসের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের তাদের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে সজাগ রাখতে পারলে এতে দেশ ও প্রবাসের এক মেলবন্ধন রচনা হতে পারে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বঙ্গবন্ধু প্রজন্মলীগ যুক্তরাষ্ট্রের সভাপতি আব্দুল কাদের মিয়া।
আব্দুল কাদের মিয়া বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতি বিকাশে সাধ্যমত সহযোগিতা করে যাবো। হিংসা ও বিদ্বেষের বিরুদ্ধে শক্তিশালী হাতিয়ার হচ্ছে সংস্কৃতির বিকাশ। শুদ্ধ সংস্কৃতি চর্চা যত বাড়বে সামাজিক অস্থিরতাও দ্রুত হ্রাস পাবে। নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ এক আশাজাগানিয়া বলে তিনি উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। এতে অংশ নেন সংগঠনের শিল্পীরা ।সমাবেশে অন্যদের মধ্য বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠক সেলিম ইব্রাহিম, মঞ্চ ও টিভি অভিনেত্রী শিরীন বকুল ও সঙ্গীতশিল্পী মুত্তালিব বিশ্বাস প্রমুখ। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের শিল্পীরা।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
যুক্তরাষ্ট্রে কীভাবে ‘সবচেয়ে ভয়ংকর অপরাধী’ তালিকায় উঠে এল ১০ বাংলাদেশির নাম
৫ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি