নিউইয়র্কের ব্রুকলিনে জমজমাট বাংলাদেশি ফুটবল আসর
শেষ পর্যন্ত রোমাঞ্চকর ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ‘আয়সাব ইউথ’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ‘আইল্যান্ড স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) প্রসপেক্ট পার্ক মাঠে আয়োজিত এ ফুটবল আসরে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় দর্শকদের ছিল চোখে পড়ার মতো উপস্থিতি।
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও টুর্নামেন্টটির আয়োজন করে ‘আইল্যান্ড স্পোর্টিং ক্লাব’। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় ব্রুকলিন ও আশপাশের এলাকার ১২টি স্থানীয় দল অংশ নেয়।
গ্রুপপর্বের লড়াই শেষে সেরা আটটি দল জায়গা করে নেয় নকআউট পর্বে।
মাত্র ১৫ মিনিটের প্রতিটি ম্যাচেই ছিল টানটান উত্তেজনা ও তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পালটা আক্রমণে দর্শকদের মাতিয়ে রাখেন খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত রোমাঞ্চকর ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ‘আয়সাব ইউথ’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর দারুণ লড়াই করে ‘যুব সংঘ’ রানার্সআপ হয়।
টুর্নামেন্টের সার্বিক আয়োজনে ছিলেন সংগঠনের সভাপতি শিমুল আব্দুল ও সাধারণ সম্পাদক আরমান উজ্জামান (দিপু)। আয়োজকেরা অংশগ্রহণকারী সব দল, খেলোয়াড়, অতিথি ও দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানান।
আয়োজকেরা বলেন, প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যে খেলাধুলা বাংলাদেশিদের মধ্যে আনন্দ ও সম্প্রীতির আবহ তৈরি করে। বিশেষ করে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং কমিউনিটির মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
অংশ নেওয়া ১২টি দল
এবারের টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো—ইস্ট নিউইয়র্ক এফসি, নোয়াখালী চ্যালেঞ্জার, ১২০ এফসি, নোয়াখালী এনওয়াই এফসি, আয়সাব, সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব, এনওয়াইসি বেঙ্গল এফসি, সন্দ্বীপ ইউনাইটেড, উবাইয়া, যুব সংঘ, ওভাল পার্ক এফসি এবং আয়সাব ইউথ। টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী নওয়াব আলী, প্রিন্সিপাল মিজানুর রহমান মিজান, নুর ছাফা, মোশারফ হোসেন, দিদারুল আলম সাহাবউদ্দীন, আব্দুল হান্নান পান্না ও ইকবাল হায়দার।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসীমন্ত্রী আরিফুল হক চৌধুরী
কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার
সঙ্গীত একাডেমি