১৪ মে ২০২৬

নিয়োগের কয়েক ঘণ্টা পরই বাতিল হলো বেরোবি ভিসির নিয়োগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ মে ২০২৬, ১১:৫২ পিএম
নিয়োগের কয়েক ঘণ্টা পরই বাতিল হলো বেরোবি ভিসির নিয়োগ

অধ্যাপক ড. আনিসুর রহমান।

বাংলাপ্রেস ডেস্ক:  কয়েক ঘণ্টা ব্যবধানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমানের নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, একই দিনে জারি করা ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮৯.২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮৯.২২-২০৭ নম্বর স্মারকের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্পর্কিত যে আদেশ জারি করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার অধ্যাপক ড. আনিসুর রহমানকে বেরোবির ৭ম উপাচার্য হিসেবে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক।

নিয়োগ সংক্রান্ত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে কয়েক ঘণ্টার ব্যবধানে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই আদেশ বাতিল করা হয়। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি