৯ জুলাই ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৬৮ সদস্যের আহ্বায়ক কমিটি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:২৬ পিএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৬৮ সদস্যের আহ্বায়ক কমিটি

হাবিবুর রহমান হাবিব ও মারুফ হাসান সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে ২০১৬-২০১৭ সেশনের চারুকলা বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক আহ্বায়ক করা হয়েছে এবং ২০১৫-২০১৬ সেশনের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মারুফ হাসানকে (মামুন সরকার) সদস্যসচিব করা হয়েছে।  

কমিটিতে খাইরুল বাশারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ইসরাফিল হোসাইন, মুনতাসিন পারভেজ, রাসেল রানা, সানোয়ার শুভ, মাহমুদুল হাসান, তোফায়েল আহমেদ, আফজাল হোসাইন, হাসিব আল রাজ, তোফায়েল ইসলাম, শাকিল আহমেদ, মোরশেদুল ইসলাম, মেহেদী হাসান সিদ্দিকী, এ এস এম সানোয়ার রাব্বী প্রমিস, তোফায়েল পুনম, মুনতাসির মিরাজ, শাহাজালাল আহমেদ জনি এবং লিটন।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন শাহাদাত হোসাইন, পাভেল খান, সানোয়ারুল ইসলাম লিমন, নাইমুল হাসান মঈন, ইফতেখার আহমেদ, আবু সাঈদ, সিয়াম, ফজলে রাব্বি, আশিক, রিয়াজ আহমেদ, মাহারিজা মান্নান ফারিন, জান্নাতুল ফারিয়া প্রীতি, ঋতু পান্না, হৃদয় আহমেদ, ফারুক আহমেদ, হৃদয় হাসান, মেহেদী হাসান সিক্ত, আশরাফুল আলম, রানা মিয়া, তানভীর আহমেদ, আসিফ, রনি, আবদুল্লাহ বিন সাঈদ, বিপ্তন বিশ্বাস, জিলান, আসিমুল খান, আলভি মাহমুদ, মিসকাত জাহান তানভীর, মোবারক হোসেন নিশাত, কামরুল হাসান, তেনি আলম হৃদয়, রায়হান, আহমেদ শরীফ হৃদয়, মো. ইসহাক, সাজ্জাদ হোসেন, আরিফুল ইসলাম আরিফ, মো. নাঈম ইসলাম তরফদার, সিব্বাতুল্লাহ রিদম, সোহেল মাহমুদ অনু, লতিফুর রহমান রাতুল, তানভীরুল ইসলাম খান, রাকিব আহমেদ, তানভীর হোসেন আকন্দ উজান, রোকসানা আক্তার, সুমাইয়া আক্তার, জান্নাতুল নাঈম এবং ফাবিয়া তাসনিম চৌধুরী।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ‘আমরা শিক্ষার্থীদের হয়ে কথা বলবো। রুম দখল থেকে চাঁদাবাজি, ফাও খাওয়া থেকে টেন্ডারবাজি। ভাই ভাই রাজনীতির সংস্কৃতি বন্ধ করাই আমাদের উদ্দেশ্য।মুক্তিযুদ্ধের স্পিরিট এবং জুলাইসহ সকল গণআন্দোলনে শিক্ষার্থীদের ত্যাগের সাহস থেকে শক্তি নিয়ে আমরা এগিয়ে যাব।’

সদস্যসচিব মারুফ হাসান (মামুন সরকার) বলেন, ‘এই দায়িত্ব আমার জন্য শুধু সম্মানের নয়, বরং একটি বড় আমানত। আমি সর্বোচ্চ আন্তরিকতা, সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে সংগঠনের আদর্শ, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করতে কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ।’ বিপি>টিডি

সূত্র: যুগান্তর

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি