২২ মে ২০২৬

নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে হোয়াইট হল গেস্ট হাউজে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। শহর অফিস সম্পাদক তানবীর সিয়ামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর সভাপতি হাবিবুর রহমান আরমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে আমীর ইসহাক খন্দকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মু. মুতাসিম বিল্লাহ শাহেদী বলেন, দেশের মেধাবীদের প্রতি ছাত্র শিবিরের যে আবেগ ভালোবাসা, সেটা তুলে ধরতে, এই দেশ নিয়ে ছাত্রশিবির যে স্বপ্ন দেখে, সে স্বপ্ন মেধাবীদের কে জানান দেওয়া হয়েছে ছাত্রশিবিরের উদ্দেশ্য। এদেশের সকল মেধাবী শিক্ষার্থীরা ছাত্রশিবির ওয়েলকাম, কিন্তু সবাই ছাত্রশিবির করবে এইটা আমরা মনে করি না। বিশেষ অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা জামায়াতে আমীর ইসহাক খন্দকার বলেন, এদেশে লোকের অভাব নেই, মেধাবির অভাব নেই, কিন্তু মেধাবী মানুষের অভাব। ছাত্রশিবির এই কাজটাই করে যাচ্ছে মেধাবীকে কিভাবে মানুষ করানো যায়। মেধাবীদেরকে কিভাবে কাজে লাগানো যায়। মেধাবীদের কিভাবে বড় বড় চেয়ার বসানো যায়। মেধাবীদের কিভাবে উৎসাহিত করে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়। যার কারণে বলা হয় বাংলাদেশে আমি ছাত্রশিবির মেধাবীদের ঠিকানা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি