৩ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে যুবদল নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোয়াখালীতে যুবদল নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যুবদল নেতা ইউনুস আলী এরশাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরিবার, স্থানীয় বিএনপি ও এলাকাবাসী। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে একই সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভিকটিমে ছোট ভাই সামছু উদ্দিন বলেন, এখনো খুনিদের অনেকে বাহিরে ঘুরাফিরা করছে। আর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আজ প্রিজনভ্যানে করে কোর্টে আসার সময় আমাদের হুমকি দিয়ে বলছে, খেলা হবে। আমরা প্রশাসনের কাছে এসব খুনিদের দ্রুত বিচার দাবি করছি। এসময় আরো বক্তব্য রাখেন, নিহত ইউনুস আলী এরশাদের বাবা রইছুল হক, বোন রুমি আক্তার, স্ত্রী খাদিজা আক্তার, চরফকিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবদিন, যুবদল সভাপতি আলমগীর, ছাত্রদল সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত ১৪ নভেম্বর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রামে স্থানীয় যুবদল নেতা ইউনুস আলী এরশাদকে খাল দখলকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। পরিবারের দাবি খুনিরা নিজাম বাহিনীর সদস্য ও স্থানীয় মুছাপুর, চরফকিরা ইউনিয়ন বিএনপির রাজনীতির সাথে যুক্ত। নিহত এরশাদ উপজেলার চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালয়া গুচ্ছগ্রামের রইছুল হকের ছেলে এবং একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি