৩ এপ্রিল ২০২৬

নরসিংদীর পাঁচদোনা মোড়ে ট্রাকের চাপায় পথচারী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীর পাঁচদোনা মোড়ে ট্রাকের চাপায় পথচারী নিহত
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পাঁচদোনা মোড়ে ট্রাকের চাপায় জসিম নামে এক পথচারী নিহত হয়েছে। সোমবার ২০ ডিসেম্বর সকালে এ দুর্ঘটনা ঘটে। সে নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বসবাস করতো বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এই তথ্য নিশ্চিত করেন ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) নূর হায়দার তালুকদার। স্থানীয়রা জানায়, সোমবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের পাঁচদোনা মোড় এলাকায় রাস্তার পাশ ধরে হাঁটছিলেন জসিম। এসময় পেছন দিক থেকে মালবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে। ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) নূর হায়দার তালুকদার জানান, ট্রাক চাপায় জসিম নামে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি