৪ এপ্রিল ২০২৬

নরসিংদীতে চাচার ছুরিকাঘাতে প্রবাস ফেরত ভাতিজা খুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীতে চাচার ছুরিকাঘাতে প্রবাস ফেরত ভাতিজা খুন
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা চর আড়ালিয়াতে পারিবারিক দ্বন্দ্ব ও সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে আপন চাচা ইলিয়াসের ছুরিকাঘাতে ভাতিজা সেলিম (৩৫) নামে এক যুবক খুন হয়েছে। শনিবার ১৮ ডিসেম্বর দুপুরে ইলিয়াস এ ঘঠনা ঘটে। ছুরিকাঘাতে অধিক রক্তক্ষরণ একদিন পর রবিবার ১৯ ডিসাম্বর চিকিৎসাধীন ঢাকা হাসপাতালে তার মৃত্যু ঘটে। জানা যায়, সেলিমের বাবার বড় ভাই আবুল বাদশার মাঝে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল চাচার সাথে দীর্ঘদিন ধরে, তার জের ধরে শনিবার দুপুর ৩ টার দিকে ঝগড়া-বিবাদের এক পর্যায়ে ইলিয়াস তার বড় ভাইয়ের ছেলে সেলিম কে ছুরিকাঘাত করেন। এতে সেলিম গুরুতর আহত হলে এলাকা বাসী তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা নিউ লাইফ হাসপাতালের প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ১৯ ডিসাম্বর ভোর ৪ টায় সেলিম মারা যান। নিহতের পরিবার জানান, নিহত সেলমি নরসিংদী জেলা রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন চর আড়ালিয়া গ্রামের এলাকার আবুল বাদশার ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে গত ১৫ দিন আগে ছুটিতে দেশে আসেন। গত শনিবার দুপুরে পারিবারিক দ্বন্দের জেরে চাচা ইলিয়াস তাকে ছুরিকাঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে রবিবার ১৯ ডিসেম্বর ভোরে তিনি মারা যান। চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে আপন চাচা তার ভাতিজাকে ছুরিকাঘাত করেন। আর এতে চিকিৎসাধীন অবস্থায় সেলিম নিহত হন। রায়পুরা থানার হাসনাবাদ পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ আতিকুর রহমান ভূঁইয়া নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি, তবে পুলিশ এ ব্যাপারে কাজ করছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি