নরসিংদীতে জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদী প্রতিনিধি : রবিবার ২ জানুয়ারি ২০২২ পুলিশ লাইনস্ ড্রীল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন এবং পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। পুলিশ সুপার তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে সে প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশ সুপার, নরসিংদী। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে তিনি জানান।
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাসহ ৩য় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ এ সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকা পালন করায় প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারি পুলিশ সুপার (রায়পুরা সার্কেল), ওসি, ডিবি, কোর্ট পুলিশ পরিদর্শক, অফিসার ইনচার্জ (সকল) থানা, নরসিংদী এবং ১৫জন এসআই (নিঃ)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়া সভায় ৩য়: ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ এ সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকা পালন করায় বিভিন্ন পদবীর ৮৩৫জন পুলিশ সদস্যকে নগদ ৫০০/- করে সর্বমোট ৪,১৭,৫০০/- (চার লক্ষ সতের হাজার পাঁচশত) টাকা প্রদান করা হয়।
সভায় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) পরিত্রান তালুকদার।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি