১৬ জুলাই ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন

নতুন ভোটার হওয়ার সুযোগ ১৫ দিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:২৪ পিএম
নতুন ভোটার হওয়ার সুযোগ ১৫ দিন

বাংলাপ্রেস ডেস্ক: ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে আগামী ১৫ দিন নতুন ভোটার হওয়ার সুযোগ পাচ্ছেন নাগরিকরা। ইসি জানিয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করলে তাদের স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে ২৭ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি। গতকাল ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়। এতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ ২৬ জুন, ২০২৫-এ বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।

চিঠিতে আর বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের (জেলা পরিষদ ছাড়া) নির্বাচন আয়োজনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং এর সর্বশেষ সংশোধন অনুযায়ী ভোট গ্রহণের ২৫ দিন আগে কেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করে গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করার বিধান রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের নিমিত্ত ভোটার এলাকার নাম সুনির্দিষ্টভাবে উল্লেখপূর্বক কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, খসড়া তালিকার ওপর দাবি/আপত্তি গ্রহণ এবং দাবি/আপত্তিসমূহ ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে কেন্দ্রের তালিকা প্রস্তুত করা প্রয়োজন। এ ক্ষেত্রে ১০ আগস্ট ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এ খসড়া তালিকার ওপর দাবি/আপত্তি গ্রহণের শেষ তারিখ ১৮ আগস্ট, প্রাপ্ত দাবি/আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ২৩ আগস্ট, সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট।

নতুন ভোটার হওয়ার সুযোগ ১৫ দিন : স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জুলাই পর্যন্ত ১৮ বছর পূর্ণকারীদের ভোটার করে নেবে ইসি। এতে তারা পাবেন সংশোধনেরও সুযোগ। গতকাল ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। জানা গেছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করলে তাদের স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এ ক্ষেত্রে ৯ আগস্ট প্রকাশ করা হবে খসড়া তালিকা। ওই তালিকা ইউনিয়ন পরিষদ/পৌরসভা এবং উপজেলা/থানা নির্বাচন অফিসসমূহে প্রদর্শনের জন্য রাখা হবে। এ তালিকা থেকে যদি কেউ বাদ পড়েন বা কোনো তথ্য ভুল থাকে তবে ২৪ আগস্টের মধ্যে ভোটার অন্তর্ভুক্তি বা ভুল সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবরে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের মাধ্যমে তাঁরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছেন। এ ক্ষেত্রে আগস্টের মাঝামাঝি বা শেষের দিকে তফসিল ঘোষণা করা হতে পারে। বর্তমানে দেশে ভোটার রয়েছেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ এবং নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। আর হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি