নয়াপল্টনে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের পর আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫টার ৪৫ মিনিটের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাকরাইল থেকে মিছিল সহকালে নয়াপল্টনে যায়। এসময় বিএনপির কেন্দ্রী অফিস অতিক্রম করার সময় সেখানে অবস্থানরত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।
এরপর আওয়ামী লীগের লোকেরা ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’, ‘তাপস ভাইয়ের সালাম নিন’ ইত্যাদি স্লোগান দিতে দিতে লাঠিসোঠা নিয়ে বিএনপি অফিসের দিকে ছুটে যায়।
এসময় তাদেরকে পুলিশ বাধা দিলেও তারা বিএনপি অফিসের দিকে ছুটে যায়। পরে পুলিশ আওয়ামী লীগের লোকদের ধাওয়া দিয়ে বিজয় নগর মোড়ের দিকে পাঠিয়ে দেয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি