৪ এপ্রিল ২০২৬

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামে ট্রাম্পের কোন অনুষ্ঠান নেই: দূতাবাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামে ট্রাম্পের কোন অনুষ্ঠান নেই: দূতাবাস
  নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শনিবার এ তথ্য নিশ্চিত জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। এ ছাড়া বিএনপির মিডিয়া সেলের ভ্যারিফায়েড ফেসবুক পেজেও এ তথ্য জানিয়ে একটি পোস্ট করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের পোস্টে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৫-৬ ফেব্রুয়ারি ২০২৫ এটি অনুষ্ঠিত হবে।’ তবে মার্কিন সরকার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামে কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না বলে নিশ্চিত করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। শনিবার রাতে দূতাবাসের মুখপাত্র আশা বে বলেন, যুক্তরাষ্ট্র ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামে কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার সম্পৃক্ত নয়। এ অনুষ্ঠানের আয়োজন বা অর্থায়নের সঙ্গে সম্পর্ক নেই মার্কিন সরকারের। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে প্রতি বছর যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ অংশ নেয়। মার্কিন সরকার সবসময় ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতাসহ বিশ্বজুড়ে মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার সুরক্ষায় নাগরিক সমাজের অংশগ্রহণকে স্বাগত জানায়। আশা বে আরও বলেন, আইআরএফ সামিট বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এ অংশগ্রহণকারী ব্যক্তি বা কর্মকর্তাদের বিবৃতি, মন্তব্য বা মতামতগুলো মার্কিন সরকারের মতামত বা অবস্থান নীতির প্রতিনিধিত্ব করে না। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি