অধ্যাপক ড. মুনতাসীর মামুন হাসপাতালে ভর্তি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: বিশিষ্ট ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুনতাসীর মামুন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই সাথে তাহার শরীরে করোনার উপসর্গ রয়েছে বলে জানা গেছে।
রোববার সন্ধ্যার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।
মুগদা হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসিইউ’তে সিটের ব্যবস্থা হলে অধ্যাপক মুনতাসীর মামুনকে সেখানে নেয়া হবে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি