৩ এপ্রিল ২০২৬

ঐক্যবদ্ধ নেতাকর্মীরা সব ষড়যন্ত্র রুখে দেবে: নাহিদ ইসলাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬, ১২:২১ পিএম
ঐক্যবদ্ধ নেতাকর্মীরা সব ষড়যন্ত্র রুখে দেবে: নাহিদ ইসলাম

বাংলাপ্রেস ডেস্ক:  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, একটি দল অন্য সব দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভেতর নিয়ে নিয়েছে। সেই দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভা শুরু করেছেন সমালোচনা দিয়ে। 

সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নাহিদ বলেন, ১২ ফেব্রুয়ারি আমরা অপেক্ষা করব। আমরা ভোটকেন্দ্র পাহারা দেব, আমাদের বোনেরা-মায়েরা, সাধারণ মানুষেরা যেন নির্ভয়ে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে পারে। যারা বাধা হয়ে দাঁড়াবে, যারা ষড়যন্ত্র করবে, তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে।         

তিনি বলেন, আমরা ১০ দল থেকে ১১ দলে উপনীত হয়েছি। এভাবে চলতে থাকলে সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশে চলে আসবে। আমরা দরজা খোলা রেখেছি। সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য, সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্বের বাংলাদেশ গড়ে তোলার জন্য ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছি। দেশের এই সংকটময় মুহূর্তে দেশপ্রেমিক এবং ইসলামপ্রেমিক শক্তি আজ ঐক্যবদ্ধ। এই ঐক্য দেশের প্রয়োজনে, দেশ রক্ষায়, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য।

এ সময় বক্তব্য রাখেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটওয়ারী ও রামগঞ্জ পৌর জামায়াতের আমীর হাসান আল বান্নাহ প্রমুখ।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি