২৩ জুলাই ২০২৬

অনেক দিন পর নির্মল ঢাকার বাতাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:২৮ পিএম
অনেক দিন পর নির্মল ঢাকার বাতাস

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৫৪তম

বাংলাপ্রেস ডেস্ক:  যে ঢাকার নাম প্রায় প্রতিদিনই ‘অস্বাস্থ্যকর’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুমানের তালিকায় দেখা যেত, সেই ঢাকা আজ অনেকটাই স্বস্তির খবর দিচ্ছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্যে দেখা গেছে, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৬০। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় রাজধানীর অবস্থান ৫৪তম। ধুলো, ধোঁয়া ও দূষণের চাদরে মোড়া পরিচিত ঢাকা আজ নাগরিকদের জন্য তুলনামূলক নির্মল ও ‘মাঝারি’ মানের বাতাস উপহার দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কিনশাসা শহরের দূষণ স্কোর ১৫৫, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ২য় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা শহরের দূষণ স্কোর ১৪৪, অর্থাৎ এই শহরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এদিকে, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে আরো রয়েছে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, ইসরাইলের রাজধানী তেল আবিব-ইয়াফো, ইসরাইলের জেরুজালেম, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স, চীনের চেংডু, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর।

অন্যদিকে মাঝারি পর্যায়ে রয়েছে, ভিয়েতনামের রাজধানী হ্যানয়, চিলির রাজধানী সান্তিয়াগো, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, জাপানের কোবে, মিশরের রাজধানী কায়রো, পাকিস্তানের করাচি, কেনিয়ার রাজধানী নাইরোবি, চীনের সাংহাই, সৌদি আরবের রাজধানী রিয়াদ, মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল, জাপানের ওসাকা। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি