২৭ মে ২০২৬

অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে : প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: দেশের মানুষের টাকায় অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে পদ্মা সেতু নির্মিত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট বা আমাদের দুই পাড়ের মানুষ যারা তাদের নিজেদের জমি দান করেছেন এবং যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের অন্তরিক ধন্যবাদ জানাই। সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতেই আজকের এই আয়োজন। স্বপ্নের পদ্মা সেতুর সব কাজ শেষ। তাই প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি আজ শুক্রবার (৫ জুলাই)। তারই আনুষ্ঠানিকতায় বিকেলে মাওয়া প্রান্তে শুরু হয়েছে সুধী সমাবেশ। সেই সমাবেশে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, ‘সাধারণত কোনো প্রকল্প শেষ হলে সেটার অনুষ্ঠান কখনও করা হয় না। তবে, পদ্মা সেতু অনেক ঝড়-ঝাপটা পার করে, অনেক বাধা অতিক্রম করে নির্মাণ করতে হয়েছে, যেটা করেছি সম্পূর্ণ বাংলাদেশের জনগণের টাকায়। দেশের মানুষের টাকায় এই সেতুটি নির্মাণ। রেল সেতুটাও একইসঙ্গে হয়ে গেছে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, আমি চেয়েছিলাম, নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট বা আমাদের দুই পাড়ের মানুষ যারা তাদের নিজেদের জমি দান করেছেন এবং যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের একটু অন্তরিক ধন্যবাদ জানাতে। সেজন্যই আজকের এই আয়োজন। সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর অনুষ্ঠানই এটা। ২০২২ সালের ২৫ জুন নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর থেকে দক্ষিণের দুয়ারে যুক্ত হয় অগ্রগতির পালক। দেশে ছড়িয়ে পড়ে উন্নয়নের দ্যুতি। সংসদ অধিবেশনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি জানিয়েছেন, এরইমধ্যে যানবাহন পারাপার এক কোটি ২৭ হাজার ছাড়িয়েছে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি