৪ এপ্রিল ২০২৬

অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য রিজভীর দুঃখপ্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য রিজভীর দুঃখপ্রকাশ

বাংলাপ্রেস ডেস্ক: শরীফ ওসমান হাদির ওপর হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর বক্তব্যকে গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতির জন্য ক্ষতিকর আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

শনিবার সন্ধ্যায় বিবৃতিতে জামায়াত প্রতিবাদ জানানোর পরপরই রহুল কবির রিজভী দুঃখপ্রকাশ করেছেন। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ফটোকার্ড এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি ছবির বরাতে শনিবার বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের বক্তৃতায় রিজভী ডাকসু ভিপি সাদিক কায়েম দায়ী করেন ওসমান হাদির ওপর গুলির ঘটনায়।

রিজভী বলেন, ‘ঢাকা মহানগর পুলিশের কমিশনার বলেছেন, হাদির ওপর গুলির ঘটনার জামায়াত-শিবির জড়িত। একটি ছবিতে দেখা যাচ্ছে, ডাকসু ভিপি শিবির নেতা সাদিক কায়েম হাদিকে গুলি করা ছাত্রলীগ নেতার সঙ্গে এক টেবিলে বসে চা খাচ্ছেন।’

যদিও ফ্যাক্টচেকে জানা যায়, জামায়াত-শিবিরকে দায়ী করে ডিএমপি কমিশনার বক্তব্য দেননি। একটি টেলিভিশনের নামে ভুয়া ফটোকার্ড তৈরি করে ছড়ানো হয় শিবিরকে দায়ী করে। সাদিক কায়েম এবং হাদিকে গুলি করা সন্দেহভাজন সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের চা খাওয়ার ছবিটি এআই দিয়ে তৈরি।

সাদিক কায়েম বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে রিজভীর প্রতি আহ্বান জানিয়েছেন ফেসবুক পোস্টে। মহানগর পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী রিজভীর বক্তব্যকে বোগাস বলে আখ্যা দিয়েছেন সংবাদমাধ্যমে।

রহুল কবির রিজভী দুঃখপ্রকাশ করে বিবৃতিতে বলেছেন, একটি টিভি চ্যানেলে লোগো ব্যবহার করে পুলিশ কমিশনারের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এছাড়াও হাদিকে আক্রমণকারী একজন সন্দেহভাজন ব্যক্তির সাথে ডাকসু ভিপির চা খাওয়ার দৃশ্যটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ দুইটি বিষয় ছিল ভিত্তিহীন এবং এআই দিয়ে তৈরি। যাচাই করে বিষয় দুটি একটি সভায় বক্তব্য রাখি। এই অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

এর আগে, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যুবায়ের বিবৃতি বলেছেন, রিজভীর অসত্য ও অপরিণামদর্শী বক্তব্য প্রমাণ করে, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে দ্বিধা করছেন না। সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ বক্তব্য প্রদানের মাধ্যমে রাজনৈতিক শালীনতা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি