১২ আগস্ট ২০২৬

অন্তর্জালে কাঁপন ধরিয়ে দিল শাহরুখ কন্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অন্তর্জালে কাঁপন ধরিয়ে দিল শাহরুখ কন্যা

বিনোদন ডেস্ক: কোনো কিছু করলেই ভাইরাল! শাহরুখ খানের মেয়ে বলে কথা। দৈনন্দিন জীবনের নানা ঘটনা বা বিষয়ের কারণে প্রায়ই ট্রেন্ড তালিকায় উঠে আসেন সুহানা খান। এবারো তাই হলো। নীল পোশাকে শাহরুখ কন্যার ছবি ভাইরাল। বেশ কয়েকদিন হলো, মালদ্বীপে স্ত্রী-সন্তানদের সঙ্গে ছুটি কাটিয়েছেন শাহরুখ খান। সেখানকার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন শাহরুখ কন্যা। ছবিতে দেখা যায়, নীল বক্ষবন্ধনী, সাদা ও নীলের স্ট্রিপড শার্ট আর ডেনিম শর্টস পরে সাজ সেরেছিলেন এ তারকাকন্যা। পেছনে সমুদ্রের মৃদু ঢেউ। হাওয়ায় উড়ছে চুল ও পোশাক।

বলিউডে পা রাখতে চলেছেন সুহানা। গত বছর জনপ্রিয় ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’-এ প্রচ্ছদকন্যা হন তিনি। বলিউডে তার অভিষেক নিয়ে গুঞ্জন চলছে। যদিও শাহরুখ বলেছেন, লেখাপড়া শেষ করে তবেই অভিষেক। সুহানাকে বড়পর্দায় দেখতে তর সইছে না অনুরাগীদের।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি