৪ এপ্রিল ২০২৬

ওসির বিরুদ্ধে অস্ত্রসহ আটক যুবকদের ছেড়ে দেওয়ার অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ওসির বিরুদ্ধে অস্ত্রসহ আটক যুবকদের ছেড়ে দেওয়ার অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামের বিরুদ্ধে অস্ত্রসহ আটক তিন যুবককে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, সোনাইমুড়ী থানা থেকে অস্ত্রসহ আটক যুবকদের ছেড়ে দেওয়ার অভিযোগ পেলে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয় । এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিবে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একাধিক সূত্র জানায়, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বজরা এলাকা থেকে একটি অস্ত্রসহ তিন যুবককে আটক করে থানার নিয়ে আসে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এএসআই) গাজী সোহেল রানাসহ পুলিশের একটি টহল দল।এরপর স্থানীয় একাধিক ব্যক্তি বিষয়টি নিয়ে ওসির সঙ্গে দেনদরবার করে ভোর পাঁচটার দিকে আটক যুবকদের থানা থেকে ছাড়িয়ে নেয়। অভিযোগের বিষয়ে জানতে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামের ফোনে একাধিক গণমাধ্যম কর্মি ফোন করলেও তিনি কোন সাড়া দেননি। এ বিষয়ে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী উপ-পরিদর্শক (এএসআই) গাজী সোহেল রানা বলেন, শুক্রবার রাতে একটি অটোরিকশার পেছনে রাখা একটি খেলনা পিস্তলসহ তিন যুবককে আটক করা হয়। ওসির নির্দেশে পরে থানায় নিয়ে আসা ৩যুবককে ভোর পাঁচটার দিকে তিনি ছেড়ে দেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি