ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে: সালাহউদ্দিন
বাংলা প্রেস
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ এএম
বাংলাপ্রেস ডেস্ক:ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্র এবং নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করা যাবে না। নির্বাচন পেছানোর জন্য পতিত শক্তির সঙ্গে দেশি বিদেশি দোষররা জড়িত থাকতে পারে।
তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের সমাবেশের মাধ্যমে মেসেজ দেয়া হবে যে কোনো ষড়যন্ত্র আর দানা বাঁধতে পারবে না।
এ সময় সালাহউদ্দিন আহমদ জানান, দলের বাকি মনোনয়নের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
২ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির
৪ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি