ওসমান হাদির মৃত্যুতে মির্জা ফখরুলের গভীর শোক
বাংলাপ্রেস ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার রাতেই দেওয়া এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর একটি চক্র দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলা এবং পরবর্তীতে তার মৃত্যু সেই ষড়যন্ত্রমূলক অপতৎপরতারই বহিঃপ্রকাশ।
মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্র, ভোট ও নির্বাচনের শত্রুরাই হাদিকে হত্যার উদ্দেশ্যে এই নৃশংস হামলা চালিয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু দেশবাসীর জন্য অত্যন্ত বেদনাদায়ক। দেশ ও জাতিকে গভীর সংকটে নিমজ্জিত করতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, এসব দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী অপশক্তিকে কঠোরভাবে দমন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার ও জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় ষড়যন্ত্রকারী অপশক্তি দেশের অস্তিত্ব বিপন্ন করার অপচেষ্টা আরও জোরদার করবে।
শোকবার্তায় শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে তিনি নিহতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি