ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট-ট্র্যাকিং সিস্টেম চালু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে চালু করা হলো পাসপোর্ট-ট্র্যাকিং সিস্টেম।এর ফলে ভিসা, 'নো ভিসা রিকোয়ার্ড' সিল ও দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত আবেদনপত্রের সর্বশেষ অবস্থা জানা যাবে।চলতি বছর মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে কনস্যুলার সেবা উন্নতকরণ করা হয়েছে। প্রবাসীদের সুবিধার্থে এ 'অন লাইন ট্র্যাকিং' পদ্ধতি চালু করেছে দূতাবাসের এক সূত্রে জানা গেছে।
স্থানীয় সময় শুক্তবার (৫ ফেব্রুয়ারি) প্রবাসী এবং সেবাপ্রার্থী ভিনদেশী সকলের জন্যে বিশেষ এই সুবিধা তথা 'অন লাইন ট্র্যাকিং' পদ্ধতির উদ্বোধন করেন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। রাষ্ট্রদূত শহীদুল আশা প্রকাশ করেন, এই পদ্ধতি চালুর ফলে কনস্যুলার সেবায় আবেদনকারীদের দুঃশ্চিন্তা লাঘব হবে।
এই ট্র্যাকিং পদ্ধতির মাধ্যমে আবেদনকারী তার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। এজন্য আবেদনকারীকে তাদের কম্পিউটার অথবা মোবাইল ফোনে এই লিংক (http://bdembassyusatracking.org) অনুসরণ করতে হবে। এছাড়া, এই পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে ইমেইলের মাধ্যমে আবেদনকারীকে তাদের আবেদন প্রসেসিংয়ের অগ্রগতি জানানো হবে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর: ৪ দিনে ৩০ কর্মসূচি ও ১১ দ্বিপক্ষীয় বৈঠক
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি