৩ এপ্রিল ২০২৬

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা
বাংলাপ্রেস ডেস্ক: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকেই গণমাধ্যমকর্মীরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। তাদের জন্য অস্থায়ী পাসের ব্যবস্থা করা হবে। আজ রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে তিনি এ কথা জানান। সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটার প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার আজকে শেষ দিন। আজ পর্যন্ত আমরা কাউকে এলাউ করছি না সচিবালয় প্রবেশ করার জন্য। এ কারণে আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না। তিনি বলেন, সোমবার থেকেই সচিবালয়ে প্রবেশ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা। তাদের জন্য অস্থায়ী পাসের ব্যবস্থা করা হবে। তথ্য উপদেষ্টা বলেন, আমরা সাংবাদিক সংগঠনের সঙ্গে বসব। সচিবালয়ে এবং বাইরের যেসব সংগঠন রয়েছে তাদের সঙ্গে বসে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অস্থায়ী পাস দেওয়া হবে। কাল (সোমবার) থেকে সচিবালয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এখন যে পাস আছে তা বাতিল হয়ে যাবে। সচিবালয়ের ৭ নম্বর ভবনে বুধবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার, আসবাবপত্রসহ সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এরপর থেকেই সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে গত শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে এক আদেশে তথ্য অধিদপ্তরের ইস্যু করা সাংবাদিকের সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে রোববার গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহের কাজে সচিবালয়ে প্রবেশ করতে না পেরে অপেক্ষা করেন বাইরে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি