১৯ মে ২০২৬

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই ছেলেকে হত্যার পর পুলিশকে ফোন বাংলাদেশির!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:৪০ পিএম
অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই ছেলেকে হত্যার পর পুলিশকে ফোন বাংলাদেশির!

বাংলাপ্রেস ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে নিজ বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে ‍পুলিশ। সোমবার (১৮ মে) রাতে ক্যাম্পবেলটাউনের নিজের বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় এখনও কারও পরিচয় জানায়নি পুলিশ।

জানা গেছে, ৪৬ বছর বয়সী স্ত্রী এবং তাদের ১২ ও ৪ বছরের দুই ছেলে সন্তানকে নৃশংসভাবে হত্যা করেন ওই বাংলাদেশি। হত্যার পরেই সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি পুলিশে ফোন করে সাহায্য চান।

পুলিশ এসে নিহত মা ও ছেলেদের তিনটি আলাদা রুমে ক্ষত বিক্ষত অবস্থায় খুঁজে পায়। পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। 
জানা গেছে, পরিবারটি ১২ বছর আগে অস্ট্রেলিয়ায় চলে আসেন । সন্তানের বাবা বাসায় দুই সন্তানকে দেখাশোনা করতেন, মা চাকরি করতেন I বড় ছেলে বিশেষ চাহিদা সম্পন্ন ছিল বলেও জানা যায়। 
পুলিশ এখনও তাদের পরিচয় প্রকাশ না করলেও স্থানীয় মিডিয়া জানিয়েছে, তারা বাংলাদেশি পরিবার । অনাকাঙ্ক্ষিত এই মর্মান্তিক ঘটনায় অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে ।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি