৩ এপ্রিল ২০২৬

অতীতের মতো দলকানা কর্মকর্তা দেখতে চাই না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ এএম
অতীতের মতো দলকানা কর্মকর্তা দেখতে চাই না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী


বাংলাপ্রেস ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার অতীতের মতো কোনো দলকানা কর্মকর্তা দেখতে চায় না। তিনি সরকারি কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, রাজনৈতিক পরিচয় দিয়ে কিছু হয় না, কাজের দক্ষতা ও পারফরম্যান্সই একজন কর্মকর্তার পরিচয় তুলে ধরে। জনগণের প্রত্যাশা পূরণে নিরপেক্ষতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার ভালোভাবে পড়তে হবে। এটি কেবল অঙ্গীকার নয়, জনগণের সঙ্গে করা একটি সামাজিক চুক্তি। জনগণের ভোটে সরকার গঠিত হওয়ায় সেই সামাজিক চুক্তি এখন রাষ্ট্রীয় অঙ্গীকারে পরিণত হয়েছে। ইশতেহারের অগ্রাধিকার বিষয়গুলো বিবেচনায় রেখে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি, বন বিভাগ ও সমবায় বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি