১৯ মে ২০২৬

অভিশংসিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অভিশংসিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন সংসদের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে (প্রতিনিধি পরিষদ) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করতে যে পরিমাণ ভোট প্রয়োজন, প্রতিনিধি পরিষদে প্রথম দুই অভিযোগে সেই পরিমাণ ভোট পড়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প হলেন অভিশংসিত হওয়া তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট।

বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগের ক্ষেত্রেই অভিশংসনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট পড়েছে প্রতিনিধি পরিষদে। তবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এর চেয়ারের অনুমোদন দেওয়ার পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দুটি হলো- ট্রাম্প তার পদ ব্যবহার করে তার ডেমোক্র্যাট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করতে চেষ্টা করেছিলেন।

দ্বিতীয়টি হলো, অভিশংসনের তদন্তকাজে সহায়তা করতে অস্বীকার করে ট্রাম্প কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করেছেন।

প্রথম অভিযোগের ক্ষেত্রে ২৩০ ভোট পড়েছে অভিশংসনের পক্ষে এবং ১৯৭টি ভোট পড়েছে বিপক্ষে। দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রেও প্রয়োজনীয় ২১৬ ভোটের বেশি সংখ্যক ভোট পড়েছে। ওই অভিযোগে অভিশংসনের পক্ষে পড়েছে ২২৯টি ভোট এবং বিপক্ষে পড়েছে ১৯৮টি ভোট।

এখন প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্পকে অপসারণ করা হবে কিনা সে ক্ষেত্রে আগামী জানুয়ারিতে সিনেটে ভোট হবে।সূত্র : বিবিসি

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি