৩ এপ্রিল ২০২৬

পাবনার আটঘরিয়ায় আ’লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পাবনার আটঘরিয়ায় আ’লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

পাবনা থেকে সংবাদদাতা:পাবনার আটঘরিয়া উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ কমপেক্ষে ১০ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের হাপানিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি নেতা আব্দুল হান্নান ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৈয়ব আলীর মধ্যে বিরোধ চলছিল। এরই জেরধরে শনিবার দুপুরে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে আজিজাল ইসলাম (৩৮) নামের একজন গুলিবৃদ্ধসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মুমুর্ষ অবস্থায় ছয়জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিক বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি