৩ এপ্রিল ২০২৬

পার্থের ফায়ারিং থেকে ব্যাকফায়ার—বিরোধী নেতার বিশ্লেষণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১১:৪৮ পিএম
পার্থের ফায়ারিং থেকে ব্যাকফায়ার—বিরোধী নেতার বিশ্লেষণ

বাংলাপ্রেস ডেস্ক:   গণভোট ও জুলাই সনদ নিয়ে জাতীয় সংসদে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের আলোচনার কড়া জবাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, সংসদ সদস্য পার্থ বেশ কিছু ফায়ার করেছেন কিন্তু তার কথার ব্যাক ফায়ার হয়ে গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের জুলাই সনদ ও সংবিধান সংস্কার বিষয়ে আলোচনায় এ কথা বলেন ডা. শফিক।

এর আগে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিরোধী দলকে প্রশ্ন করে বলেন, কেন তারা (৫ আগস্টের পর) অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে বিপ্লবী সরকার গঠন করলেন না।

বিরোধী দলকে পার্থ প্রশ্ন করেন, ‘আপনারা সেসময় বিপ্লবী সরকার করলেন না কেন? নতুন করেই সংবিধান বানাতেন। পুরোনো সংবিধানে থেকে আপনারা সংবিধানটাকেই বাতিল করে দিতে চাচ্ছেন। এটা আসলে হয় না।’

পার্থ আরও বলেন, স্বাধীনতা বিরোধীরা বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলতে চান। তার এ কথার কড়া জবাব দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহও।

হাসনাত বলেন, উনি (পার্থ) যখন সংবিধান যারা ছুড়ে ফেলতে চান তাদেরকে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে অ্যালাইনমেন্ট করলেন; তখন সরকারি দলের মন্ত্রীরা টেবিল চাপড়ে সেটাকে সমর্থন জানালেন। ট্রেজারি বেঞ্চে যে মন্ত্রীরা আছেন তারা দীর্ঘদিন বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন। এ সংবিধান ছুড়ে ফেলার সঙ্গে স্বাধীনতা ও যুদ্ধারাধীর অ্যালাইনমেন্ট করার যে হাততালি যারা দিয়েছেন- সেটার মধ্য দিয়ে তারা বেগম জিয়াকে অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি