২৪ মে ২০২৬

পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্যসচিব হৃদয় মিয়াজীকে (২৩) গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) রাতে কুমিল্লার তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১। র‌্যাব-১ ও র‌্যাব-১১ ব্যাটালিয়নের যৌথ অভিযানে গ্রেফতারের পর মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে তাকে বনানী থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার। তিনি জানান, হৃদয় মিয়াজী পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মনাইরকান্দি গ্রামে মামা হারুন অর রশিদ সিকদারের বাড়িতে অভিযান চালিয়ে হৃদয় মিয়াজীকে আটক করা হয়। গ্রেফতার হৃদয় মিয়াজী কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের দূলব্দী গ্রামের মাহবুব আলমের ছেলে। এর আগে, সোমবার সকালে এই হত্যা মামলায় আরও তিন জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন— আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)। উল্লেখ্য, শনিবার বিকালে বনানীতে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে পারভেজের সঙ্গে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসা হলেও ক্যাম্পাসের বাইরে ৩০-৪০ জন যুবক পারভেজকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি