৪ এপ্রিল ২০২৬

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে এবার ‘কাকলি’ ফেরির ধাক্কা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে এবার ‘কাকলি’ ফেরির ধাক্কা
বাংলাপ্রেস ডেস্ক: আরারও পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ‘কাকলি’ নামে একটি ফেরি ধাক্কা দিয়েছে। বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়ায় যাওয়ার পথে শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সকালে বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়ায় যাওয়ার পথে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দিয়েছে ফেরি ‘কাকলি’। এ বিষয়ে ফেরিচালক মো. বাদল হোসেন জানান, ফেরিটি পদ্মা সেতুর ১১-১২ নম্বর পিলারের মধ্য দিয়ে আসার কথা। কিন্তু নদীর প্রচণ্ড স্রোত ও বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা লাগে। এতে ফেরিটির র‌্যাম্পের সামান্য ক্ষতি হয়। এছাড়া আর কিছু হয়নি। তিনি জানান, ধাক্কা লাগার পর ফেরিটি চালিয়ে নিরাপদে শিমুলিয়া ঘাটে পৌঁছানো গেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগেও তিন বার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করে। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরিচালকদের সাময়িক বরখাস্ত করা হয়। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি