৪ এপ্রিল ২০২৬

পদ্মা সেতুতে ধাক্কা সামলাতে ফেরিতে লাগানো হচ্ছে রাবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পদ্মা সেতুতে ধাক্কা সামলাতে ফেরিতে লাগানো হচ্ছে রাবার
বাংলাপ্রেস ডেস্ক: পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচলে সেতুর পিলারে ফেরির বারবার ধাক্কা লাগার ঘটনায় এবার ফেরির সামনে-পেছনে রাবারের আস্তর (ফেন্ডার) লাগানো হচ্ছে। পদ্মা সেতুর পিলারে রাবারের আস্তর লাগাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) একটি তদন্ত কমিটি প্রস্তাব দেয় সেতু কর্তৃপক্ষের কাছে। কিন্তু এবার নিজেদের ফেরিতে রাবার লাগাচ্ছ বিআইডব্লিউটিসি। বৃহস্পতিবার বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বাংলাবাজার-শিমুলিয়া রুটে চলাচলকারী ৫টি ফেরির সামনে-পেছনে রাবারের আস্তর (ফেন্ডার) লাগানো হবে। এ জন্য ই-টেন্ডার আহ্বান করা হবে। এরআগে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বারবার পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনায় ফেরির মাস্টারদের অবহেলাকে দায়ী। কারণ সেতুর এক পিলার থেকে অন্য আরেক পিলারের মাঝে ১৫০ মিটার ফাঁকা। পাইল ক্যাপ বাদ দিয়েও ১৩০ মিটার। ফেরি মাত্র ১৫ মিটার। ৬-৭টি ফেরি চলাচল করলেও ধাক্কা খাওয়ার কোনো কারণ নেই। এজন্য আমরা সবাই বসে রুট ঠিক করে দিয়েছি। রুট ঠিক করে দেয়ার পরও তিনটি ঘটনায় চালকের নেগলিজেন্সি (অবহেলা) ছিল। প্রসঙ্গত, এ পর্যন্ত তিনবার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লেগেছে। সর্বশেষ গত ৯ আগস্ট মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের রো রো ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি