পদ্মায় হঠাৎ টর্নেডো, ভিডিও ভাইরাল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দৌলতপুর (কুষ্টিয়া), প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি আকাশে ওঠার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশের দিকে উঠে যাচ্ছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন তারা। তারা বলেন, বিকেলের দিকে হঠাৎ পদ্মা নদীর পানি আকাশে উঠে যায়। এতে আমরা ভয় পায়।
এ সময় মোবাইল দিয়ে সেই ঘটনার ভিডিও করা হয়। ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন অনেকে। ভিডিওগুলো দ্রুত ছড়িয়ে পড়ে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ঘটনা সত্য। বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস