পে স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর জানালেন অর্থমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চলতি বছরেই নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে। এ বিষয়ে আরো আলোচনা প্রয়োজন।
সরকার শিগগিরই সিদ্ধান্ত জানাবে।
সোমবার (১৭ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। অর্থমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী বলেন, ‘পে কমিশনের অনেকগুলো দিক আছে।
সবগুলো বিবেচনা করছি আমরা। আজ আলোচনা হয়েছে। এ বিষয়ে অধিকতর আলোচনার প্রয়োজন আছে। এ বিষয়ে আমরা পরে আবার বসব।
তিনি আরো বলেন, ‘এ বছরই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে। তবে এটি হলে মূল্যস্ফীতি নিয়ে সরকার কী পদ্ধতি অবলম্বন করবে, তা পে স্কেল ঘোষণার পর জানানো হবে।’
এদিকে, এদিন সরকারের দায়িত্ব গ্রহণের ‘১৮০ দিন পূর্তি’ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও তার উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনেকটাই চূড়ান্তের পথে। সরকারি কর্মকর্তাদের সুবিধার জন্য নতুন যে পে স্কেল করা হয়েছে, সেটা অনেকটাই চূড়ান্তের পথে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সরকারের ১৮০ দিনের পথচলা স্বচ্ছতা ও দায়বদ্ধতার প্রতিফলন: মাহদী আমিন
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি