পিরোজপুরে দুই বাসে অগ্নিসংযোগ, প্রাণ গেল ঘুমন্ত হেলপারের
নিহত হেলপার সিয়ামের ছবিটি এআই সম্পাদিত
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতর ঘুমন্ত অবস্থায় মো. সিয়াম নামে এক হেলপার মারা গেছেন।
বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ভাণ্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বাসে আগুন দেখে টহলরত পুলিশ এসে আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাহক নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।
অন্যদিকে রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশের ৪ দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব'খাসি সেং কুটস্নেম
সঙ্গীত একাডেমি