পলাশ আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুল হকের স্মরণসভা অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলা পলাশ আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুল হক এঁর ১৯তম: স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর এ উপলক্ষে হাসান স্মৃতি সংসদের উদ্যোগে বিকাল ৫টায় ঘোড়াশাল আ.লীগ কার্যালয় চত্বরে তাঁর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রলীগ নেতা তানজিরুল হক রনি।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নরসিংদী ২ পলাশের সাংসদ ডা: আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আ. লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ঘোড়াশাল আ. লীগ সভাপতি শরীফুল হক, সাধারন সম্পাদক এস এম শফি, সেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ্ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি চন্দন কুমার চন্ডাল ও আ. লীগের সহযোগি সকল সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক হাসান অবিভক্ত কালীগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি ১৯৭০ এবং কালীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন ১৯৭৩। পরবর্তীতে পলাশ থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত।তিনি ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমাকে হত্যার পর আ.লীগের ক্রান্তিলগ্নে পলাশ থানায় আওয়ামীলীগকে সুসংগঠিত করেছেন। ১৯৮৬ এবং ১৯৯৬ সালে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সংসদ নির্বাচন করেছেন।
এ উপলক্ষে হাসান স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো কোরআন খতম, দোয়া মাহফিল, পুষ্পস্তবক অর্পণ, কাঙালীভোজ ও স্মরণ সভা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি